জামায়াত ভোটের পর জাতীয় সরকারের প্রস্তাবে আগ্রহী, ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

জামায়াত ভোটের পর জাতীয় সরকারের প্রস্তাবে আগ্রহী, ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর জাতীয় সরকারের অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, চলতি বছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন, যা গোপন রাখার পরামর্শ পেয়েছিলেন।

রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বুধবার (৩১ ডিসেম্বর) জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, ভারতের ওই কূটনীতিক বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন। তিনি বলেন, “আমাদের সবাইকে সবার প্রতি খোলা মনোভাব রাখতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই।”

শফিকুর রহমান আরও বলেন, জাতীয় সরকারের জন্য দুর্নীতিবিরোধী কর্মসূচি একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত। নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যিনি সর্বোচ্চ আসন পাবে। জামায়াত যদি সর্বোচ্চ আসন পায়, তবে প্রধানমন্ত্রী কে হবেন তা দল নিজেই সিদ্ধান্ত নেবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে একটি সূত্র জানিয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। পাকিস্তানের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই, কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চাই না।”

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। শফিকুর রহমান উল্লেখ করেছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদে কোনো সরকার স্বস্তিতে থাকবে না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT