নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে
মৃত্যুু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জানাজার সময় ভিড়ের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মো. নিরব হোসেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এ সময় নিরব হোসেন মাটিতে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT