নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

স্টেডিয়ামের নামেই মেসি—বার্সার ঐতিহাসিক উদ্যোগ

প্রতিবেদকের ছবি
মোঃ সালমান বক্স, ইউরোপ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে
Leonel Messi

বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানাতে কাতালান ক্লাবটি তাদের আইকনিক স্টেডিয়াম ক্যাম্প ন্যুর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা

দুই দশকের বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ, সর্বোচ্চ গোলসহ অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। কাতালানদের হয়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ এবং সাতটি ব্যালন ডি’অর—যা সবই তার বার্সা অধ্যায়ের ঝুলিতে জমা।

তবে ক্লাবের আর্থিক সংকটে ২০২১ সালের আগস্টে প্রিয় ঠিকানা ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন সুপারস্টার। ভারাক্রান্ত মনে বিদায় নেওয়ার পর থেকে দুই পক্ষের সম্পর্ক তেমন উষ্ণ ছিল না। এরপরও মেসির অসাধারণ অবদান অমলিন রাখতে বার্সেলোনা এবার স্টেডিয়ামের নামকরণে তার নাম যুক্ত করার কথা বিবেচনা করছে।

কাতালান প্রেসের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, নতুন নাম হতে পারে—‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়ের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

২০২১ সালের ১৬ মে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ খেলা ছিল মেসির ক্যাম্প ন্যুতে শেষ ম্যাচ। তিন মাস পর চোখ ভেজানো সংবাদ সম্মেলনে বিদায় জানান তিনি। এরপর সম্পর্কের দূরত্ব থাকলেও স্টেডিয়ামের নতুন নামকরণে সেটি গলতে পারে বলে আশা করছেন সমর্থকরা।

সম্প্রতি ক্যাম্প ন্যুর সংস্কার শেষে প্রথমবারের মতো স্টেডিয়াম পরিদর্শন করেন মেসি। গত সোমবার (১০ নভেম্বর) ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, এই স্টেডিয়াম তার কাছে এখনও ঘরের মতোই, এবং একদিন এখানে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আশা তার হৃদয়ে রয়ে গেছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT