নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

ইবির প্রয়াত শিক্ষার্থী শান্তার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রতিবেদকের ছবি
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে
ইবির প্রয়াত শিক্ষার্থী শান্তার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

রবিবার (১৬ নভেম্বর) মাগুরা জেলার আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্ট ব্লাড সেন্টারের প্রোগ্রাম অর্গানাইজার মো. আল-আমিন মোল্লা বলেন, “আজকের এই কর্মসূচিতে আমরা সার্বিক সহযোগিতা করেছি। রক্তদান একটি মানবিক কাজ। দেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তাদের সহযোগিতার জন্য আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনের মাধ্যমে রক্ত সংগ্রহ করি।”

ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “আমরা দ্বিতীয়বারের মতো ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছি। গতবার জুলাই শহীদদের স্মরণে এ আয়োজন করেছিলাম। আজ আমরা আমাদের জেলা থেকে ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে এ আয়োজন করেছি। রক্তদানের মতো উত্তম ইবাদত আর নেই। শান্তার স্মরণে আমরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিস্ট ব্লাড সেন্টারের সঙ্গে এই উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, সুমাইয়া শারমিন শান্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গত ২১ জুন ভারতের রেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ অসুস্থতার পর লিভার ট্রান্সপ্লান্ট হলেও তার জ্ঞান ফেরেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT