রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের ছেলের হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের ছেলেকে সম্প্রতি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা অপরাধীদের শাস্তির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার দাবি জানান। প্রতিবাদে আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন, আল ফিকহ অ্যান্ড ল, এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, “বিচারকরা যদি নিঃসংকোচে কাজ না করতে পারেন তাহলে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। তাদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে অপরাধের বিস্তার বাড়বে। আমরা সভ্য রাষ্ট্র গড়তে চাই। এজন্য বিচারকদের নিরাপত্তা নিশ্চিত, নিরাপত্তা বেষ্টনী এবং বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার ব্যবস্থা জরুরি।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত লিমন মিয়াকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT