নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে
received_1362943542171918 (2)
৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের হয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. অলি উল্লাহ। তাঁর এ অর্জনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত।
জানা যায়, অলি উল্লাহ ২০২৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে তিনি বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করেন। নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তিনি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে ২০২৪ সালের শুরুতে তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গণিত বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে অলি উল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার পরিশ্রম বৃথা যায়নি। আমি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম হয়েছি। আমি মনে করি বাবা-মা, বোন, শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার দোয়া এবং আমার পরিশ্রম আর আল্লাহর রহমতেই ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে গণিত থেকে প্রথম স্থান অর্জন করতে পেরেছি।’
বিসিএস পরীক্ষার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে সবচেয়ে বেশি পড়া। বিশাল সিলেবাস ও অসংখ্য প্রতিযোগির মাঝে টিকে থাকতে হলে নিজেকে ব্যতিক্রমভাবে প্রস্তুত করতে হবে। শর্টকাট সাজেশনের ওপর নির্ভর না করে প্রিলি, রিটেন ও ভাইভার প্রতিটি ধাপে মনোযোগ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাবা-মার মুখটা মনে রেখে আল্লাহর নাম নিয়ে ম্যারাথন যাত্রায় নামতে হবে। কারণ, বিসিএস একটি দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা।’
অলি উল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন আমার অর্জিত দায়িত্ব সৎভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেই দোয়া চাই!’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT