নোটিশ:
শিরোনামঃ
এনআইডি সংশোধনকে ভোগান্তিমুক্ত করতে চাই সময়সীমা ও জবাবদিহি ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনা ফের শুরুর ইঙ্গিত, বড় বাধা ভূখণ্ড ও নিরাপত্তা চীন সফরে কিম জং উন, চালু হলো নতুন ইয়ালু নদী সেতু জাতিসংঘ সংস্কার ও বহুপক্ষীয় সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কুয়াকাটায় পর্যটক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত উন্নয়নের তাগিদ বিদ্যুৎ স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি পুনর্নির্ধারণ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনায় ঢাকা সফরে আসছেন জার্মানির উপমন্ত্রী রেশমশিল্পে যান্ত্রিকীকরণ ও প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজলভ্য করার সুপারিশ বাংলাদেশি চোখের রোগীদের জন্য চীনের কুনমিংয়ে বিশেষ সেবা চালু জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি: ইসি

শেকৃবিতে সিওয়াইবির উদ্যোগে সাত হলের ডাইনিং পরিদর্শন

মোহাম্মদ ফাহিম, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে
1000046331

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন CYB (Consumers Youth of Bangladesh)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের খাবারের মান, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা যাচাইয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার (২২ অক্টোবর) বেলা দুপুর ১২ টায় এই অভিযানটি শুরু করা হয়।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের মান, পরিস্কার-পরিচ্ছন্নতা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি রক্ষা সংক্রান্ত মানোন্নয়ন নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগসমূহ বিশ্লেষণ করে তার সমাধানের পথ খোঁজা, হল প্রতিনিধিদের চাহিদা ও পরামর্শ শোনা এবং যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা। এ ছাড়া সামগ্রিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা এবং সাতটি হলের মধ্যে খাবারের মান ও পরিচ্ছন্নতার ভিত্তিতে সেরা হল নির্ধারণ করাও অভিযানের অন্যতম লক্ষ্য ছিল।

অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, এবং সহযোগিতা করেন ডেইরি সায়েন্স বিভাগের লেকচারার আব্দুর রহমান।

অভিযানে অংশ নেন CYB-এর মডারেটরবৃন্দ, সংগঠনের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের সাত হলের প্রতিনিধি এবং ফুড সেফটি বিভাগের শিক্ষার্থীরা।

অভিযান শেষে CYB- এর সভাপতি  কাজি নাফিস সোয়াদ জানান, খুব শিগগিরই একটি অনলাইন অভিযোগ বক্স চালু করা হবে, যেখানে শিক্ষার্থী, হল প্রভোস্ট ও প্রতিনিধিবৃন্দ সরাসরি তাদের অভিযোগ জমা দিতে পারবেন। প্রতিটি হলের রাঁধুনীদের PPE ও হার্ড এপ্রোন প্রদান করা হবে বলেও জানানো হয়।

সংগঠনের সদস্যবৃন্দ বলেন, একজন ভোক্তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকবো এবং ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা গড়ে তুলবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT