হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ঘোষিত সময়সূচি অনুযায়ী ডাকসু নির্বাচনে আর কোনো আইনগত বাধা থাকল না।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর আগে দুপুরে হাইকোর্টের এক বেঞ্চ রিট আবেদনের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে, তাৎক্ষণিক শুনানি নিয়ে আদালত স্থগিতাদেশ বাতিল করেন।

উল্লেখ্য, ছাত্রশিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট ওই শুনানিতে নির্বাচন স্থগিত করেছিলেন। তবে চেম্বার আদালতের আদেশের ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো বাধা নেই।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT