অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

শুক্রবার সকালে পুলিশ আসামিদের আদালতে হাজির করে। শুনানিতে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই তৌফিক হাসান। দীর্ঘ শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন—আব্দুল্লাহ আল আমিন, শেখ হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম ওরফে বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।

এর আগের দিন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, সেই বৈঠকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাত করতে হবে। তার এমন বক্তব্যে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। উপস্থিত লোকজন “আওয়ামী ফ্যাসিস্ট” বলে স্লোগান দিতে শুরু করে।

ঘটনার পরপরই পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ আগস্ট ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে বৈঠকে লতিফ সিদ্দিকীসহ আসামিরা সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন। বৈঠকে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের আহ্বান জানান। এ সময় উপস্থিত জনতাকে প্ররোচিত করার চেষ্টা করেন তারা। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ষড়যন্ত্রে লতিফ সিদ্দিকী ও তার সহযোগীদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জন জড়িত ছিলেন।

ঘটনার পরপরই শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, আসামিরা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাদের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দিলে তদন্তে প্রভাব ফেলতে পারে।

আদালত শুনানি শেষে এই যুক্তি গ্রহণ করে আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT