১৩ বছর পর ঢাকায় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক আজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক আজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, ইসহাক দার খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, দুই দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় আসেন ইসহাক দার। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।

ঢাকায় পৌঁছানোর পরপরই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এর আগে শনিবারই বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইসহাক দার।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT