নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

সচিবালয়ে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, নিরাপত্তা জোরদার করল সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে
secretariate1

সরকার বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে কঠোর নির্দেশনা দিয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিবালয়ে অভ্যন্তরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সাতটি নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রাঙ্গণের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত সব ভবন ও প্রাঙ্গণে সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় মূলত সাতটি প্রধান নির্দেশনা রয়েছে। প্রথমত, সচিবালয়ের ভিতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। দ্বিতীয়ত, সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে কোনো অননুমোদিত সভা, সমাবেশ বা পেশাগত সংগঠন, সমিতির বৈঠক বা সম্মেলন অনুষ্ঠিত হতে পারবে না।

তৃতীয়ত, সন্ধ্যা ৬টার পর যদি জরুরি দাপ্তরিক কাজে কেউ সচিবালয়ে অবস্থান করতে চান, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগাম অবহিত করতে হবে। চতুর্থত, সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে দাপ্তরিক কাজে সচিবালয়ে থাকার জন্যও পূর্বানুমতি নিতে হবে।

পঞ্চমত, সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ পাস অবশ্যই দৃশ্যমান রাখতে হবে। ষষ্ঠত, সচিবালয়ের কোন ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ, প্রবেশকালে নিরাপত্তা বাহিনী গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশির দায়িত্ব পালন করবে।

সরকারের এই পদক্ষেপে সচিবালয়ের নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমে কোনো ব্যাঘাত রোধে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT