নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

দেশে প্রথম হার্টমেট-৩ স্থাপনকারী ডা. জাহাঙ্গীর কবির আবারো আলোচনায়

স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৯৩ বার দেখা হয়েছে
FB_IMG_1754138753644

বাংলাদেশের হৃদরোগ সার্জারির জগতে অন্যতম আলোচিত ও শ্রদ্ধাভাজন নাম — ডা. জাহাঙ্গীর কবির। রক্ত সঞ্চালন অধ্যায়ে যার নাম মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে স্থান করে নিয়েছে, সেই তিনিই দেশের ইতিহাসে প্রথমবারের মতো “হার্টমেট-৩” নামক মেকানিকাল হার্ট স্থাপন করেছিলেন।

সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারিতে চারটি বাইপাস সফলভাবে সম্পন্ন করেছেন এই অভিজ্ঞ সার্জন।

মেডিকেল পেশায় চার দশকের বেশি সময় ধরে যুক্ত এই চিকিৎসক ইতোমধ্যে ২৯,০০০-এরও বেশি হার্ট সার্জারি সম্পন্ন করেছেন — যা দেশের চিকিৎসা ইতিহাসে এক অনন্য রেকর্ড। তাঁর চিকিৎসা যাত্রা শুরু হয়েছিল ১৯৮২ সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার মধ্য দিয়ে।

 

তবে প্রশ্ন থেকেই যায় — দেশের এমন দক্ষ চিকিৎসকেরা কি যথাযথ স্বীকৃতি পাচ্ছেন? প্রযুক্তিগত সীমাবদ্ধতা, দুর্বল ব্যবস্থাপনা ও নীতিনির্ধারকদের গাফিলতির কারণে বহু প্রতিভা আজ নিভে যাচ্ছে বা ‘অপ্রফেশনাল’ হয়ে পড়ছে।

স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা ও সময়োপযোগী রাজনৈতিক সদিচ্ছা। তাহলে হয়তো প্রতিটি বিভাগে একেকজন ‘জাহাঙ্গীর কবির’ জন্ম নেবে—যারা দেশের চিকিৎসাব্যবস্থাকে বিশ্বমানে পৌঁছে দিতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT