কুমিল্লা মেডিকেল কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ড্যাবের প্রতিবাদ সভা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুমিল্লা মেডিকেল কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ড্যাবের প্রতিবাদ সভা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬১ বার দেখা হয়েছে

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার সকালে কলেজের কনফারেন্স রুমে সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ও জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ড্যাব সভাপতি ডা. এম এম হাসান বলেন, তিনি সততায় বিশ্বাস করেন এবং তারেক রহমানের নির্দেশনায় ড্যাব কুমিল্লাকে দুর্নীতিমুক্ত রাখতে কাজ করছেন। কেউ দুর্নীতিতে জড়ালে কেন্দ্রীয় ড্যাব ব্যবস্থা নেবে বলে তিনি সতর্ক করেন।

সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান মজুমদার অভিযোগ করেন, ক্রয় প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম হচ্ছে—যেখানে ১০১ টাকার ইনজেকশন ১৩০১ টাকায় কেনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, টেন্ডার নিয়ম মেনে হতে হবে এবং ক্যাম্পাসে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না।

ডা. আরিফ হায়দার বলেন, এসব অনিয়মের ফলে দরিদ্র রোগীরা বঞ্চিত হচ্ছে এবং প্রায়ই হাসপাতালে ওষুধের সংকট দেখা দেয়। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সভাপতির বক্তব্যে ডা. মিনহাজুর রহমান তারেক উল্লেখ করেন, কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ গিয়েছে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, ড্যাবের নামে কোনো ফান্ড রাইজ তোলা যাবে না।

সভায় অন্যান্য চিকিৎসকরাও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন। তবে এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT