চট্টগ্রামে খতমে নবুওয়ত বিষয়ে সম্মিলিত মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

চট্টগ্রামে খতমে নবুওয়ত বিষয়ে সম্মিলিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের সফলতা ও ইসলামের ঐক্য রক্ষায় আলেমদের আহ্বান

চট্টগ্রামে মাজহারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে সোমবার (৩ নভেম্বর) সকালে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান হাকিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর)। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্য সচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা উবাইদুল্লাহ হামযা প্রমুখ।

বক্তারা আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার জন্য দেশের সর্বস্তরের আলেম-ওলামা এবং তৌহিদি জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর) বলেন, “খতমে নবুওয়ত ইসলামের মৌলিক বিশ্বাসের অন্যতম স্তম্ভ। এই বিশ্বাস অটুট রাখা আমাদের ঈমানের দাবি। নবুওয়তের সমাপ্তি নিয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচার যেন দেশে জায়গা না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ১৫ নভেম্বরের মহাসম্মেলন হবে ঈমান রক্ষার অঙ্গীকার নবায়নের এক ঐতিহাসিক মঞ্চ।”

বিশেষ অতিথি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, “বর্তমান বিশ্বে নানা মতবাদ ও বিভ্রান্তির মধ্যেও মুসলমানদের ঐক্য ধরে রাখতে খতমে নবুওয়তের বিশ্বাসই সবচেয়ে শক্ত ভিত্তি। আমরা চাই এই মহাসম্মেলনের মাধ্যমে জাতি নতুন উদ্যমে ইসলামের খাঁটি শিক্ষা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিক।”

সভায় আরও বক্তৃতা করেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা উবাইদুল্লাহ হামযা, মাওলানা হাসানসহ অন্যান্য বিশিষ্ট আলেমগণ। সভার শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT