নোটিশ:
শিরোনামঃ
নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৪২ বার দেখা হয়েছে
২০২৬ হজ চুক্তি বাংলাদেশ সৌদি আরব

জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে চূড়ান্ত; মিনা-আরাফা-মুজদালিফায় সেবা বাড়ানোর অনুরোধ, প্রশংসা করল সৌদি পক্ষ

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। এর মাধ্যমে আগামী হজ মৌসুমে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষ থেকে সই করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ। বৈঠকে সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতে সেবাকে আরও দ্রুত ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা মিনা, আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ, স্যানিটেশন সুবিধা ও পরিবহন সেবার উন্নয়ন বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান। তিনি বাংলাদেশের আধুনিক হজ ব্যবস্থাপনার অগ্রগতিও তুলে ধরেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণও গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT