নোটিশ:
শিরোনামঃ
নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা জনস্বাস্থ্যনীতিরও অংশ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ধোঁয়াশা, সাত প্রদেশে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত তিন লাখের বেশি নেপালের বন্যা পুনর্গঠনে জাতিসংঘ তহবিলের ২ কোটি ডলারের প্রাথমিক বরাদ্দ হরমুজ প্রণালিতে অক্টোবরে জাহাজে হামলার রেকর্ড, বাড়ছে নৌবাণিজ্যের ঝুঁকি ইউরোপের গ্রীষ্মের তাপে ৫০ হাজারের বেশি মৃত্যুর হিসাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাডমিন্টন উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা, দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টের লক্ষ্য সুন্দরবনের প্রতিবেশে শিল্পকারখানার বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশে ৬৩৬ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার খবর ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৯৯ রোগী

বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস

প্রতিবেদকের ছবি
মো রিফাত খান ,বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে
তাসমিয়া বিনতে ফায়জুর ও সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বিনতে ফায়জুর। সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পিয়াস কুমার সরকার।

বুধবার (১২ নভেম্বর) ক্লাবের মডারেটর শেখ মোহাম্মদ রাফির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তৌসিফ শিকদার আবিদ, আরাফ তাহমিদ, মো. মোসাদ্দেক রাশিদ মোল্লা, মারুফা কামাল রিনি, নাইমুল হাসান নাঈম, তৌহিদুল ইসলাম শিশির ও মো. মুনতাসির আল মারুফ।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, “বুটেক্স সায়েন্স ক্লাবের দায়িত্ব পাওয়া আমার জন্য বড় সুযোগ। এই ক্লাব আমাদের ক্লাসরুমের বাইরে ভাবতে, বিজ্ঞান ও গবেষণার জগৎ নতুনভাবে দেখতে উৎসাহ দিয়েছে। আমি চাই ক্লাবটি এমন এক জায়গা হোক, যেখানে সবাই নিজের চিন্তাগুলো বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত হবে।”

সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার বলেন, “আমার লক্ষ্য হবে ক্লাবটিকে আরও উদ্ভাবন, গবেষণা ও টিমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নেওয়া। আমি চাই ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে প্রত্যেক সদস্য নিজের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে।”

উল্লেখ্য, গত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি ছিলেন ৪৬তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন একই ব্যাচের টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী হোসাইন আল আশরাফ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT