মিরপুর কসমো স্কুলে অগ্নিকাণ্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুণ নিয়ন্ত্রণে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

মিরপুর কসমো স্কুলে অগ্নিকাণ্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুণ নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর সাড়ে-১১ নম্বর সিটি ক্লাব মার্কেটের বিপরীতে অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই পাঁচতলা ভবনটি ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়, সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্ক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন, যা উদ্ধারকাজ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে সহায়ক হয়।

সৌভাগ্যবশত, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

দ্রুত উদ্ধার অভিযান, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সুষ্ঠু সমন্বয়ের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কসমো স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT