দুর্ঘটনায় প্রাণহানি, ৬ দাবিতে উত্তাল মাইলস্টোন শিক্ষার্থীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

দুর্ঘটনায় প্রাণহানি, ৬ দাবিতে উত্তাল মাইলস্টোন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

প্রকাশ: ২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু কোমলমতি শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর চরম ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। ৬ দফা দাবি জানিয়ে তারা মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে বসেছে।

সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে জড়ো হন। ব্যানার-প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে তারা দাবির পক্ষে অবস্থান জানান। হাতে ছিল— “বিচার চাই না, সন্তানের লাশ চাই”, “সঠিক লাশের হিসাব চাই”— এমন ব্যানার।

অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ একাধিকবার সরে যেতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের অবস্থান চালিয়ে যান।

আন্দোলনকারীদের ভাষ্য, “আমরা কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলা চাই না। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার দায় কেউ নিচ্ছে না। নিহতদের পরিচয় এখনো স্পষ্ট নয়। কোনো জবাবদিহিতা নেই।”

তারা ছয়টি সুস্পষ্ট দাবি উপস্থাপন করেছে:

১. দুর্ঘটনায় নিহতদের পূর্ণ নাম ও ঠিকানা প্রকাশ

২. আহতদের নির্ভুল তালিকা

৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা

৪. উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান

৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল

৬. প্রশিক্ষণ পদ্ধতিতে কাঙ্ক্ষিত সংস্কার

প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। আহত ৭৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT