প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

প্রেমের টানে পাকিস্তানি ব্লগার বাংলাদেশে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে

প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে স্থায়ী হয়েছেন এক ব্লগার। ফেসবুকের মাধ্যমে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব এবং শেষমেশ ভালোবাসা—সবকিছুর পরিণতি হিসেবে ২০২৪ সালে বিয়ে করেছেন তিনি এক বাংলাদেশি তরুণীকে।

রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসে এই ভালোবাসার গল্প শোনান তিনি নিজেই।

পাকিস্তানের মুলতান শহরের বাসিন্দা ওই ব্লগার জানান, প্রথমবার তিনি বাংলাদেশে আসেন ২০২২ সালে। এরপর নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক গভীর হওয়ার পর ২০২৪ সালে বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করেন। তারপর থেকেই বাংলাদেশেই বসবাস করছেন তিনি।

খেলার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে এই প্রথমবার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি। দারুণ লাগছে। আমি খুবই উত্তেজিত।”

বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। এখন অনেক ভালো বাংলা বলতে পারি, দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। বাংলায় কথা বলতেও কোনো সমস্যা হয় না। এখানকার সংস্কৃতি, পরিবেশ—সবকিছুই আমার ভালো লাগে। পাকিস্তানে ফিরে যেতে আর মন চায় না, আমি এখন বাংলাদেশেই থাকতে চাই।”

বাংলাদেশি সেই তরুণী জানান, একসময় পাকিস্তানি ব্লগারের একটি ভিডিওতে মন্তব্য করার মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে হৃদ্যতা, এবং অবশেষে তা পরিণতি পায় বিবাহে।

এই দম্পতির গল্প প্রমাণ করে—ভৌগোলিক সীমারেখা ভালোবাসাকে থামাতে পারে না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT