নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

ইসলামী এনজিওদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান অধ্যাপক ইউনূসের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
dr yunus with muslim ngo

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মুসলিম বিশ্বের গরিব-দুঃখী মানুষের সহায়তায় ইসলামী এনজিওগুলোকে আরও বেশি সামাজিক ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এনজিও নেতাদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এই পৃথিবীতে আমরা নারীদের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেই। কারণ, আপনি যদি গরিব হন, তাহলে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে। আমরা দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে সহায়তার অন্যতম মাধ্যম হিসেবে দেখেছি।’ তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা হলো এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনার এক উৎকৃষ্ট পদ্ধতি।

বিশ্বের তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘তরুণদের উৎসাহিত করা হচ্ছে যেন তারা সামাজিক ব্যবসায় যুক্ত হয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে এবং সমাজের অন্যদের পাশে দাঁড়াতে পারে।’

এ সময় বৈঠকে উপস্থিত মুসলিম দেশের এনজিও নেতারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার প্রচারণা তাঁদের নিজ নিজ দেশে অনুরূপ উদ্যোগ গ্রহণে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে।

বৈঠকে তুরস্কের ইসলামি বিশ্বের এনজিও ইউনিয়নের (ইউএনআইডব্লিউ) মহাসচিব আইয়ুপ আকবাল, টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার পারসাতুয়ান ওয়াদাহ পেন্সারদাসান উম্মাহ এবং ইউএনআইডব্লিউর ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমাত ফাউন্ডেশনের সভাপতি ও ইউএনআইডব্লিউর ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউর অডিটিং বোর্ড সদস্য ড. সালামুন বাসরি উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিআইআইটির সভাপতি অধ্যাপক মাহবুব আহমেদ, এসএডব্লিউএবির চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, ইউএনআইডব্লিউর কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এবং বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম. আবদুল আজিজ।

মুসলিম বিশ্বের গরিব মানুষের পাশে দাঁড়ানোর এমন সময়োপযোগী আহ্বানে বিশ্বব্যাপী মানবিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT