নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

১৯ জুলাইকে ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি জুলাই ঐক্যের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে
Screenshot 2025-07-05 152351

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জুলাই ঐক্য জানিয়েছে, ১০ জুলাইয়ের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে ১৯ জুলাইকে ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে। তারা ২১ জুলাইয়ের পরিবর্তে ১৯ জুলাইকে এ দিবস হিসেবে চূড়ান্ত করার দাবি জানায় এবং সাধারণ আলেম সমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

এক বিবৃতিতে তারা জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার, জুমার নামাজের পর মাদরাসা শিক্ষার্থীদের দৃপ্ত প্রতিরোধ আন্দোলনের গতিপথ পাল্টে দেয়। গণ-অভ্যুত্থানে তারা সাধারণ ছাত্রজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তোলে।

তারা উল্লেখ করে, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের পরদিন, ১৯ জুলাই রাজপথে মাদরাসা শিক্ষার্থীরাই ছিল অগ্রণী ভূমিকায়। তাই সঠিক ইতিহাসের ভিত্তিতে এ দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।

জুলাই ঐক্য আরও জানায়, ওই দিনে সারাদেশে শতাধিক শহীদ হন, যাদের মধ্যে অন্তত ১০ জন ছিলেন মাদরাসা ব্যাকগ্রাউন্ডের ও আলেম সমাজের সদস্য। তারা মনে করেন, এই রক্তাক্ত ইতিহাস বিকৃতি না করে ১৯ জুলাইকে স্মরণীয় করে রাখা উচিত।

মাদরাসা শিক্ষার্থীদের এই অবদানকে স্বীকৃতি দিতে এবং সঠিক ইতিহাস সংরক্ষণে জুলাই ঐক্য ও আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT