শেরপুরে খাদ্য কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

শেরপুরে খাদ্য কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, শেরপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে
পরিবেশ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা শহরের দুর্গানায়ায়ণপুর এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘শাহজাদা ফুড’ নামে একটি খাদ্য প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ জুন সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শেরপুর সদর থানার পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে ‘শাহজাদা ফুড’ কোনো পরিবেশগত ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর ও অস্বাভাবিক পরিবেশে চানাচুর, সেমাই, ভাজা বুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এ সময় কারখানার ভেতরে খাদ্যপ্রস্তুত প্রক্রিয়ায় ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ মেলে। ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ।
অভিযানকালে প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. শাকিলকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানায় উৎপাদিত বেশ কিছু অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, “জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT