নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া, মুসলিম ঐক্যের আহ্বান শীর্ষ ইরানি ধর্মীয় নেতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে
সংগ্রহীত

৩০ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। ফতোয়ায় তিনি এই দুই নেতাকে “আল্লাহর শত্রু” বলে অভিহিত করেছেন। খবর এনডিটিভি ও মেহের নিউজের।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শীরাজি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মার্কিন ও ইসরায়েলি নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করা জরুরি।

শীরাজি আরও বলেন, যারা ইসলামের শীর্ষ নেতা বা ধর্মীয় ব্যক্তিত্বদের হুমকি দেয়, তারা ‘মোহারেব’ অর্থাৎ যুদ্ধবাজ হিসেবে গণ্য হবেন। ইরানি আইন অনুযায়ী, মোহারেবদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, ক্রুশবিদ্ধকরণ বা নির্বাসনের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে।

ফতোয়ায় তিনি সতর্ক করে বলেন, মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর উচিত এই ‘আল্লাহর শত্রুদের’ কোনোভাবে সমর্থন বা সহযোগিতা না করা। বরং, তাদের কর্মকাণ্ডের জন্য তাদের অনুতপ্ত করতে মুসলমানদের এগিয়ে আসা জরুরি।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলা চলে। এতে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীসহ প্রায় ৬০০ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। যদিও ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও এটি স্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এ অবস্থায় ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে হামলার চিন্তা বাদ দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT