নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

হরমুজ প্রণালী বন্ধের ইঙ্গিত ইরানি পার্লামেন্টে, বিশ্ববাজারে আতঙ্ক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে
What-is-strait-of-hormuz-1750227499337

আমেরিকার সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, রবিবার (২২ জুন) ইরানি আইনপ্রণেতারা এ প্রস্তাব পাস করেছেন। তবে এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

হরমুজ প্রণালী, যা ওমান ও ইরানের মধ্যে একটি সরু জলপথ, আন্তর্জাতিক তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিকভাবে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এবং তরল প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এ প্রণালী দিয়েই রপ্তানি হয়। বিশেষ করে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক ও কুয়েতের মতো ওপেকভুক্ত দেশগুলো তাদের প্রধান জ্বালানি সম্পদ এ পথে রপ্তানি করে থাকে।

হরমুজ প্রণালীর কিছু অংশ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া, এবং এর মধ্যে শিপিং লেনের দূরত্ব মাত্র দুই কিলোমিটার, যা এ জলপথটিকে সহজেই নিয়ন্ত্রণযোগ্য করে তোলে।

ইরানি সংসদ সদস্য এবং ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার এসমাইল কোসারি ইয়াং জার্নালিস্ট ক্লাবকে জানান, বিষয়টি এখনও আলোচনার মধ্যে রয়েছে এবং প্রয়োজনে এটি কার্যকর করার ক্ষমতা ইরানের হাতে রয়েছে। তবে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা এবং সংকট সৃষ্টি করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT