নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৫০২ বার দেখা হয়েছে
494827269_2116775018801996_1928762267075423278_n

রাজবাড়ী থেকে ভায়া পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত ঈদ স্পেশাল বিআরটিসি (এসি)বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৬জুন) সকালে শ্রীপুর বাস স্ট্যান্ডের এ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কামরুল ইসলাম বক্তব্য দেন। এছাড়া ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসসহ অনেকেই বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়া। আমরা রাজবাড়ী বাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছি। বিআরটিসির প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান।’
তিনি বলেন, ‘আমরা রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো স্থাপন করবো। এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে।’ তিনি ডিপোর করার জন্য জায়গার ব্যবস্থা করে দিলে বিআরটিসি’র ডিপোর কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ীর নতুন বাজার (মুরগীর ফার্ম) থেকে নিয়মিত সকাল সাড়ে ৬টায় ছেড়ে বিআরটিসি বাস (এসি) পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT