ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি দ্বিগুণ, দাম থাকবে একই - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি দ্বিগুণ, দাম থাকবে একই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে
ব্রডব্যান্ড

বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর! এখন আগের দামেই পাওয়া যাবে দ্বিগুণ গতি। দেশে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি’র অডিটোরিয়ামে এক বৈঠকে এই ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। ওই বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তর, নিয়ন্ত্রক সংস্থা এবং খাত সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইমদাদুল হক বলেন, “এটি গ্রাহকদের জন্য একটি ইতিবাচক ও উপকারী সিদ্ধান্ত। এতে কম খরচে ভালো মানের  ইন্টারনেট সেবা পাওয়া যাবে। সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণেও এটি সহায়ক হবে।”

তিনি আরও বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি যেন ২০ এমবিপিএস করা হয়—এ দাবি জানিয়ে তারা নিয়ন্ত্রক সংস্থাকে কিছু প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুনঃ

বাংলাদেশী বিজ্ঞানীর উদ্ভাবন বিপ্লব ঘটাবে স্বাস্থ্যসেবায়

আসছে স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী আমাজনের ‘প্রজেক্ট কুইপার’

বিএসএফের বাধায় ছিটমহলে থমকে আছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ

তাদের প্রধান তিনটি প্রস্তাব হলো:

  1. অব্যবহৃত নেটওয়ার্ক রিসোর্স অন্যদের ব্যবহারের সুযোগ দেওয়া।

  2. পাইকারি ব্যান্ডউইথের দাম প্রতি এমবিপিএসে ১৫০ টাকা নির্ধারণ (যেখানে এখন অনেক ছোট প্রতিষ্ঠানকে ৩৫০ টাকার বেশি গুনতে হয়)।

  3. ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএসে ৫ টাকা করা।

এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে দেশের ইন্টারনেট খাতে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে যারা ডেডিকেটেড ইন্টারনেট ব্যবহার করেন, তারা এই অতিরিক্ত গতির সুবিধা পাবেন না—বলে স্পষ্ট করেন ইমদাদুল হক।

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT