সৌর ব্যতিচার : ৭ দিন বিঘ্নিত হতে পারে স্যাটেলাইট সম্প্রচার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

সৌর ব্যতিচার : ৭ দিন বিঘ্নিত হতে পারে স্যাটেলাইট সম্প্রচার

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, স্যাটেলাইট সম্প্রচার, বিএসসিএল, স্যাটেলাইট, মহাকাশীয় ঘটনা, সম্প্রচার বিঘ্ন, টেলিযোগাযোগ সেবা, সৌর ব্যতিচারের প্রভাব, ৭ থেকে ১৩ মার্চ, স্যাটেলাইট নির্ভর সম্প্রচার, সম্প্রচার সমস্যা.

সৌর ব্যতিচার এর কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সাত দিনে মোট ৭৭ মিনিটের মতো সম্প্রচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে এবং স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে সাময়িক সমস্যা সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট সম্প্রচার বিঘ্নিত হতে পারে।

এ ছাড়া, ১০ ও ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত প্রতিদিন ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত ৯ মিনিট সমস্যা হতে পারে।

বিএসসিএল জানিয়েছে, সংস্থাটি সৌর ব্যতিচারের প্রভাব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিচ্ছে। বিএসসিএল আশা করছে যে, এই সাময়িক বিঘ্ন স্যাটেলাইট সেবা ব্যবহারকারীদের জন্য তেমন কোনো বড় সমস্যা সৃষ্টি করবে না। তারা আরও জানিয়েছে যে, এই ধরনের সৌর ব্যতিচার ভবিষ্যতেও হতে পারে, তবে এর প্রভাব খুব সামান্য এবং স্বাভাবিক মহাকাশীয় ঘটনা হিসেবে বিবেচিত।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT