আর মাত্র এক ঘণ্টা পর মাটির সাথে মিশে যাচ্ছে শেখ মুজিবের বাড়ি?- দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

নাউ অর নেভার: আর মাত্র এক ঘণ্টা পর মাটির সাথে মিশে যাচ্ছে শেখ মুজিবের বাড়ি?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে
dhanmondi-32-sheikh-mujib-house
dhanmondi-32-sheikh-mujib-house

গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে  যাওয়া পতিত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেওয়ার ঘোষণা দিতেই পালটা ঘোষণা এসেছে জুলাই বিপ্লবের মহানায়ক ছাত্রদের মুখ থেকে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের পোস্টে এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উৎসব হোক!’

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

যদিও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ সরাসরি ৩২ নম্বর ভবন ভাঙার কথা বলেননি, তবে প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্য স্পষ্টভাবে এটি উল্লেখ করেছেন।

পিনাকী তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে লিখেছেন—
‘বুলডোজার না পেলেও সমস্যা নেই, হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে আসুন। ধানমন্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন। ফ্যাসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন। গান গাইতে গাইতে আসুন, শ্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক-প্রেমিকা একসঙ্গে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর ছাত্র-জনতার বিজয় নিশান উড়াতে আসুন। আজ রাত ৯টায়, ইতিহাস রচিত হোক।’

এদিকে, রাতুল মুহাম্মদ নামের এক অ্যাকটিভিস্ট তার ফেসবুক পোস্টে লিখেছেন—
‘আজ রাত ৮টায় শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে মিছিল হবে। সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।’

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট উত্তেজনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের সুবিধাভোগী অথবা বাম ঘরানার বুদ্ধিজীবী খ্যাত লোকরা ছাড়া বাকি প্রায় সব মানুষের গণসমর্থন পেয়েছে তাদের এই আহ্বান। অনেকে মজা করে বলছে, “সাথে আলু ও ছোলা নিয়ে আসবেন, পুড়িয়ে খেতে খুব মজা হবে।”  ফেসবুকে অনেকে হ্যাশট্যাগ দিয়ে লেখা শুরু করেছে, Now or never, তবে আসলেই কি গুঁড়িয়ে দেওয়া যাবে এই বাড়ি নাকি তা মুখের কথাতেই সীমাবদ্ধ থাকবে তা নিয়ে বিতর্কের অবসান হবে আর এক ঘণ্টা পর। আপাতত সেদিকেই তাকিয়ে আছে উৎসুক জনতা।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT