সেন্টমার্টিন বিক্রির বিষয়ে প্রেস সচিবের কাছে জানতে চাইলেন ময়ূখ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

সেন্টমার্টিন বিক্রির বিষয়ে প্রেস সচিবের কাছে জানতে চাইলেন ময়ূখ

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮০ বার দেখা হয়েছে
সেন্টমার্টিন বিক্রির বিষয়

ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ মানেই বিনোদনের এক ভিন্ন মাত্রা। তিনি কী সংবাদ উপস্থাপন করছেন, কেন বলছেন, বা তার তথ্যের সত্যতা কতটুকু—এসবের চেয়ে বেশি আলোচিত হয় তার অঙ্গভঙ্গি, স্টুডিওতে লাফানো-ঝাঁপানো এবং উচ্চস্বরে কথা বলা।

ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিক হঠাৎ করেই ভিত্তিহীন ও আজগুবি তথ্য সামনে আনেন। বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম দখল হয়ে যাবে—এমন বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত।

এবার সেই ময়ূখ রঞ্জন মুখোমুখি হলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের। সোমবার (৩ জানুয়ারি) রাতে এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়।

একটি বাংলা টকশোতে সরাসরি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূসের প্রেস সচিবের কাছে বিভিন্ন প্রশ্ন করেন ময়ূখ। সবাই কৌতূহলী ছিল, তিনি কতটা উচ্চস্বরে কথা বলবেন বা অস্বাভাবিক আচরণ করবেন। তবে আশ্চর্যজনকভাবে সেদিন ময়ূখকে বেশ শান্ত দেখা যায়।

তিনি সেন্টমার্টিন দ্বীপ বিক্রির প্রসঙ্গ তোলেন, ঢাকার রেস্তোরাঁয় গরুর মাংস রাখা নিয়ে প্রশ্ন করেন, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি পাওয়া নিয়েও আলোচনা করেন।

সেন্টমার্টিন আসলেই বিক্রি করা হয়েছে কি না, এ বিষয়ে সরাসরি জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি পরিষ্কার করে বলেন এবং সেখানে আপাতত পর্যটক যাওয়া বন্ধ রাখার কারণ ব্যাখ্যা করেন।

এই টকশোকে ভারত-বাংলাদেশের ম্যাচের সঙ্গে তুলনা করেছেন ময়ূখ রঞ্জন। আলোচনায় উঠে আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও। শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও কথা হয়, যেখানে প্রধানমন্ত্রীকে “পার্সন অব দ্য ইয়ার” বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ।

ময়ূখ আরও দাবি করেন, শুধু তাকে পর্যবেক্ষণ করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঁচজন লোক স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যারা লক্ষ্য করেন তিনি কীভাবে হাত নাড়েন, হাঁটেন বা দৌড়ান। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে রিপাবলিক বাংলা, বাংলাদেশ সম্পর্কে নিয়মিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

বাংলাদেশের প্রকৃত অবস্থা সরেজমিনে দেখতে ময়ূখকে আমন্ত্রণ জানান শফিকুল আলম। জবাবে ময়ূখ বলেন, তিনি বাংলাদেশে আসবেন, কাচ্চি, পায়েস ও ফিরনি খাবেন এবং খেতে খেতে ড. ইউনূসের সাক্ষাৎকার নেবেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT