গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে ইসরাইল গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায়, এতে আরও অন্তত ২৩ জন প্রাণ হারান এবং আহত হন অর্ধশতাধিক মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার মানুষ নিহত হয়েছেন এবং বিপুলসংখ্যক আহত হয়েছেন।

এদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, মার্কিন-ইসরাইলি সেনা এডান আলেকজান্ডারের পাহারায় থাকা তাদের একটি ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত যেখানেই ওই বন্দিকে রাখা হয়েছিল, সেখানে ইসরাইলি বাহিনী সরাসরি বোমাবর্ষণ শুরু করলে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করছে তারা।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT