১০ম গ্রেডে উন্নীত হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

১০ম গ্রেডে উন্নীত হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

সরকার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক, যাঁরা আগে প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন হিসেবে ১২তম গ্রেডে বেতন পেতেন, এখন ১০ম গ্রেডে উন্নীত হবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনের রায়ে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রথমে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় সারাদেশের প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা ন্যায্য বিবেচনায় অনুমোদন পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই পদক্ষেপ একটি মাইলফলক। এটি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদাও সুদৃঢ় করবে। ফলে তারা আরও উৎসাহিত হয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, যা শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও গতিশীল শিক্ষা পরিবেশ গড়ে তুলবে।

এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষকদের প্রতি তাদের দায়িত্ববোধ ও সম্মান প্রদর্শন করেছে। সরকারের বিশ্বাস, প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষকদের, অভিভাবকদের ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT