কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রী সুমাইয়া ধর্ষণের পর খুন, স্বীকারোক্তি দিলেন আসামি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রী সুমাইয়া ধর্ষণের পর খুন, স্বীকারোক্তি দিলেন আসামি

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৪ বার দেখা হয়েছে

কোতোয়ালি মডেল থানার ওসি জানালেন—ঝাড়ফুঁকের ফাঁদে ফেলে প্রথমে ধর্ষণ, পরে মা-মেয়েকে হত্যা করে মোবারক হোসেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতারকৃত আসামি মোবারক হোসেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

ওসি জানান, আসামি আদালতে স্বীকার করেছেন—ঝাড়ফুঁকের অজুহাতে সুমাইয়াকে কাছে ডেকে প্রথমে ধর্ষণ করেন মোবারক। এ সময় ঘটনাটি দেখে ফেলেন সুমাইয়ার মা। বিষয়টি গোপন রাখতে তাকেও হত্যা করেন তিনি। পরে আবার সুমাইয়ার কাছে গিয়ে তাকে বাধা দিলে তাকেও হত্যা করেন।

তিনি আরও বলেন, আসামির স্বীকারোক্তি যাচাইয়ের জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কাপড়চোপড়, বিছানার চাদরসহ আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট এলে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকার ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তিনিই এ হত্যাকাণ্ডের মূল হোতা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT