নোটিশ:
শিরোনামঃ
এনআইডি সংশোধনকে ভোগান্তিমুক্ত করতে চাই সময়সীমা ও জবাবদিহি ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনা ফের শুরুর ইঙ্গিত, বড় বাধা ভূখণ্ড ও নিরাপত্তা চীন সফরে কিম জং উন, চালু হলো নতুন ইয়ালু নদী সেতু জাতিসংঘ সংস্কার ও বহুপক্ষীয় সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কুয়াকাটায় পর্যটক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত উন্নয়নের তাগিদ বিদ্যুৎ স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি পুনর্নির্ধারণ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনায় ঢাকা সফরে আসছেন জার্মানির উপমন্ত্রী রেশমশিল্পে যান্ত্রিকীকরণ ও প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজলভ্য করার সুপারিশ বাংলাদেশি চোখের রোগীদের জন্য চীনের কুনমিংয়ে বিশেষ সেবা চালু জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি: ইসি

আমিরাতকে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৯৪ বার দেখা হয়েছে
সংগ্রহীত.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরো জানিয়েছে, এ চুক্তির আওতায় আমিরাত ছয়টি সিএইচ-৪৭এফ ‘চিনুক’ হেলিকপ্টার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি পাবে, যার মূল্য প্রায় ১৩২ কোটি ডলার। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা পাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, আমিরাত এই হেলিকপ্টারগুলো ব্যবহার করবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও সন্ত্রাসবিরোধী অভিযানে।

যুক্তরাষ্ট্র মনে করে, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে আমিরাত তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র।

আগামী মঙ্গলবার থেকে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সফরে গাজা পরিস্থিতি, ইরান প্রসঙ্গসহ প্রতিরক্ষা, বিমান চলাচল, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একাধিক সম্ভাব্য বড় চুক্তি আলোচনায় আসতে পারে।

এছাড়াও, আমিরাতের কাছে ১৩ কোটি ডলারের এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির একটি আলাদা চুক্তি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে পৃথক এক বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা জানান, যন্ত্রাংশগুলো আমিরাতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ও সার্বভৌম নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের আইনে কংগ্রেস চাইলে এই অস্ত্র বিক্রির প্রস্তাবে ৩০ দিনের মধ্যে আপত্তি জানাতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT