স্বতন্ত্র ইউনানী-আয়ুর্বেদিক কাউন্সিলের দাবিতে টানা তৃতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

স্বতন্ত্র ইউনানী-আয়ুর্বেদিক কাউন্সিলের দাবিতে টানা তৃতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

স্বতন্ত্র ইউনানী-আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

বুধবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সেবা ভবন ঘেরাও করে অবস্থান নেন। এ সময় তারা ‘এক দফা এক দাবি—স্বতন্ত্র কাউন্সিল চাই’, ‘অবৈধ চিঠি বাতিল করো’, ‘ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক মানে গৌরব, দালাল সিন্ডিকেট মানে লজ্জা’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা তিনদিন আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, যা তাদের চরম হতাশ করেছে। তারা জানান, আন্দোলনের পরিধি বাড়ছে এবং নতুন শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন।

মো. শহীদুজ্জামান সুমন নামের একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা তিনদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি, অথচ একজন সচিব বা মহাপরিচালক এসে কথা বলার প্রয়োজন মনে করেননি। আমাদের দাবি অবজ্ঞা করা হলে আন্দোলন আরও জোরদার হবে। এটি শুধু রেজিস্ট্রেশনের প্রশ্ন নয়, এটি আমাদের মর্যাদার প্রশ্ন।’

আরেক শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, ‘আমরা ক্লাস, পরীক্ষা ও ভবিষ্যতের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছি। রাজনীতি নয়, আমাদের পেশাগত অধিকার রক্ষার তাগিদেই এই অবস্থান কর্মসূচি। এই আন্দোলন শুধু ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের নয়, এটি বিকল্প চিকিৎসা ব্যবস্থার সম্মান ও অধিকার রক্ষার লড়াই।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT