ইসরায়েলকে জাতিসংঘে তুলোধুনো করলো পাকিস্তান-চীন-রাশিয়া-আলজেরিয়া - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

ইসরায়েলকে জাতিসংঘে তুলোধুনো করলো পাকিস্তান-চীন-রাশিয়া-আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের ওপর ঝড়ের মতো সমালোচনা করেছেন পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। এই চার দেশ একযোগে ইসরায়েলকে তীব্র ভাষায় তুলোধুনো করে হুঁশিয়ারি দিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের হামলা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই ভয়াবহ বিপদের মুখে ফেলতে পারে।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোও ইসরায়েলের টার্গেটে পরিণত হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে। এমন কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

চীনের রাষ্ট্রদূত ফু কং ইসরায়েলের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও সম্পর্কের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে আঘাত করেছে এবং গোটা অঞ্চলের শান্তি-স্থিতিশীলতা ধ্বংসের ঝুঁকি বাড়িয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ কড়া ভাষায় বলেন, ইসরায়েলের এই প্রকাশ্য আগ্রাসন শুধু ইরানের জন্য নয়, গোটা অঞ্চলের এবং বিশ্বশান্তির জন্য গভীর হুমকি। তিনি ইসরায়েলের দখলদার মনোভাব ও আগ্রাসী নীতিকে মানবাধিকারের অবমাননা বলে উল্লেখ করেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনদজামা এই হামলাকে বিনা উসকানিতে চালানো অযৌক্তিক এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।

অপরদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ইসরায়েলের হামলাকে ‘অতর্কিত আগ্রাসন’ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে শিশু ও নিরীহ মানুষের প্রাণহানির অভিযোগ আনেন। উত্তরে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন পাল্টা অভিযোগ করে বলেন, ইরান নিজেই সন্ত্রাসী পরিকল্পনার মাধ্যমে গোটা অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে।

উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে। ইরানও পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে, যার প্রভাব সারা বিশ্বের ওপর পড়তে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT