ট্রাম্পের অনুদান বন্ধে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিকে তালা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বগুড়া-২ আসনে ভরাডুবি, জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না নির্বাচন নিয়ে যা বলল মার্কিন দূতাবাস দৃষ্টান্ত স্থাপন করেছেন সারজিস আলম, পরাজয়ের পর সৌহার্দ্যের বার্তা সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি, ৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী কারাগারে ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট: সুপ্রিম কোর্টে মেডিকেল রিপোর্ট জমা নারী প্রার্থীকে কেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ, হাসপাতালে হাবিবা নির্বাচনের দিন চার ধাপে ভোটের হার পাঠাতে নির্দেশ ইসির ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি শায়খ আহমাদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমার ভোটে জিতবে যে, দায় আমারও যা করবে সে

ট্রাম্পের অনুদান বন্ধে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিকে তালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অনুদান বাতিলের ঘোষণা দেওয়ার পরই ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হায়দরাবাদে অবস্থিত ওই ক্লিনিকসহ সম্প্রতি তিনটি ট্রান্সজেন্ডার ক্লিনিক একসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্বের নানা দেশে মানবিক সহায়তার জন্য অর্থ দিয়ে আসছিল ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ৯০ দিনের জন্য সব ধরনের অনুদান স্থগিত করেন, যার প্রভাব ভারতের এই উদ্যোগেও পড়ে।

২০২১ সালের জানুয়ারিতে হায়দরাবাদে চালু হওয়া ‘মিত্র ক্লিনিক’ ছিল ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক, যেখানে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য স্বাস্থ্যসেবা, এইচআইভি কাউন্সেলিং, স্ক্রিনিং, চিকিৎসাসহ সামাজিক ও আইনি সহায়তা প্রদান করা হতো। এখানে ট্রান্সজেন্ডাররাও কর্মী হিসেবে কাজ করতেন। হায়দরাবাদের সফলতা দেখে পুনে ও কল্যাণে আরও দুটি ক্লিনিক চালু হয়।

কিন্তু মার্কিন অনুদান বন্ধ হওয়ায় তিনটি ক্লিনিকই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। মিত্র ক্লিনিকের সঙ্গে যুক্ত ট্রান্সজেন্ডার স্বাস্থ্য বিশেষজ্ঞ রচনা জানান, জানুয়ারির শেষ দিকে ট্রাম্প প্রশাসনের অনুদান বন্ধের ঘোষণার পরই ক্লিনিক বন্ধ হয়ে যায়।

বিশ্বজুড়ে বিভিন্ন খাতে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একদিকে যেমন যুদ্ধের জন্য মিত্র দেশগুলোকে অস্ত্র দেয়, অন্যদিকে আফ্রিকার দরিদ্র দেশগুলোর উন্নয়নেও অর্থ সাহায্য করে। বহু প্রেসিডেন্টের আমলেই এমন আর্থিক সহায়তা অব্যাহত ছিল, তবে ট্রাম্প প্রশাসন এখন সব ধরনের বিদেশি অনুদান সাময়িকভাবে স্থগিত করেছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

সূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT