নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

‘ হোম অ্যালন ২ ’ সিনেমায় ট্রাম্পের দৃশ্য নিয়ে বিপাকে পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫২১ বার দেখা হয়েছে
হোম অ্যালন ২
সিনেমায় ট্রাম্পের উপস্থিতি ছিল মাত্র সাত সেকেন্ডের, কিন্তু পরিচালক কলম্বাসের জন্য এখন বিব্রতকর

একটি মাত্র ক্যামিও দৃশ্য, যা একসময় ছিল দর্শকদের আনন্দের উৎস, এখন তা পরিণত হয়েছে বিতর্কের কেন্দ্রে। পরিচালক চান মুছে ফেলতে, অভিনেতা তাতে সমর্থন দেন, আর ট্রাম্প বলছেন—তাকে জোর করে নয়, বরং অনুরোধ করেই নেওয়া হয়েছিল!

হলিউডের জনপ্রিয় ছবি ‘হোম অ্যালন ২: লস্ট ইন নিউ ইয়র্ক’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। মজার কাহিনি আর শিশু অভিনেতা ম্যাকাওলে কালকিনের দুর্দান্ত অভিনয়ে সিনেমাটি আজও দর্শকদের মনে জায়গা করে আছে। কিন্তু এত বছর পর এসে সিনেমার একটি সংক্ষিপ্ত দৃশ্য নিয়ে সমস্যায় পড়েছেন পরিচালক ক্রিস কলম্বাস।

হোম অ্যালন ২ এর দৃশ্যে দেখা যায়, কেভিন চরিত্রটি নিউ ইয়র্কে হারিয়ে গিয়ে একটি হোটেলে ঢুকে ডোনাল্ড ট্রাম্পের কাছে দিকনির্দেশনা চাইছে। সেই সময় ট্রাম্প ছিলেন সেই প্লাজা হোটেলের মালিক। আর তিনি তখন সিনেমায় এই ছোট চরিত্রে অভিনয় করার শর্তেই হোটেলে শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন।

সিনেমায় ট্রাম্পের উপস্থিতি ছিল মাত্র সাত সেকেন্ডের, কিন্তু বর্তমান সময়ে সেটি পরিচালক কলম্বাসের জন্য বিব্রতকর হয়ে উঠেছে। সম্প্রতি সিএনএন-কে তিনি বলেন, “এই দৃশ্যটা এখন একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমি চাই এটি সিনেমা থেকে বাদ দেওয়া হোক। কিন্তু অনেকেই মনে করছে, সেটা করলে হয়তো আমাকে দেশ থেকেই বের করে দেওয়া হবে!”

পরিচালক আরও জানান, প্রথমে তিনি দৃশ্যটি নিয়ে দ্বিধায় ছিলেন। তবে যখন সিনেমার প্রিমিয়ারে দর্শকরা সেই দৃশ্যে খুশি হয়, তখনই তা রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অনেক দর্শকই চান, তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হোক। এমনকি অভিনেতা ম্যাকাওলে কালকিনও এই দাবিকে সমর্থন করেন। একবার এক অনলাইন ক্যাম্পেইনে অংশ নিয়ে এক ভক্ত মজা করে বলেন, “ট্রাম্পের বদলে ৪০ বছর বয়সী কালকিনকে বসানো হোক।” উত্তরে কালকিন লেখেন, “সোল্ড!”—অর্থাৎ, “আমি রাজি!”

অন্যদিকে, ট্রাম্প ২০২৩ সালে নিজের সামাজিক মাধ্যমে দাবি করেন, পরিচালকই তাকে সিনেমায় থাকতে অনুরোধ করেছিলেন। তিনি বলেন, “আমি শুরুতে না করেছিলাম। পরে তারা বারবার অনুরোধ করায় রাজি হই। আর আমার সেই দৃশ্য সিনেমাটিকে জনপ্রিয় করতেও সাহায্য করেছিল।”

তিনি আরও বলেন, “এখন ৩০ বছর পর কলম্বাস বলছেন, আমি জোর করে ঢুকেছিলাম! এটা একেবারেই মিথ্যা।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT