নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

কুবিতে প্রতিবর্তন’র উদ্যোগে দিনব্যাপী কর্মশালা শনিবার

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৬ বার দেখা হয়েছে
প্রতিবর্তন – কুবি

কণ্ঠসংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত বিষয়ে প্রশিক্ষণে নবীন সদস্যরা অংশ নেবেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর উদ্যোগে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২ নম্বর কক্ষে নবীন সদস্যদের অংশগ্রহণে কণ্ঠসংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত বিষয়ক প্রশিক্ষণ চলবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি উম্মে হাবিবা শান্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবছরের মতো এবছরও কর্মশালা আয়োজন করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগের বিষয়ে ধারণা দেওয়া।

দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন কুমিল্লা জেলা শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক ও নৃত্যম ললিতকলা একাডেমির পরিচালক জাহিদুর রহমান মামুন। কণ্ঠসংগীতে প্রশিক্ষণ দেবেন ব্যান্ড ‘চিরকুট’-এর কিবোর্ডিস্ট এবং গান বাংলার ফিচার আর্টিস্ট মো. ইয়ার হোসাইন। এছাড়া থাকবেন ‘প্রতিবর্তন’-এর সাবেক সভাপতি, ব্যান্ড ‘ব্রেক ভ্যান’-এর ভোকাল ও লিড গিটারিস্ট ওয়াসী মজুমদার।

সংগঠনটির সভাপতি জানান, ছয়টি বিষয়ের মধ্যে শনিবার তিনটি (নৃত্য, কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীত) নিয়ে কর্মশালা হবে। অংশগ্রহণকারীরা সরাসরি মতামত বিনিময়, আলোচনায় অংশগ্রহণ এবং হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।

উল্লেখ্য, বাকি তিনটি বিষয়—আবৃত্তি, চিত্রাঙ্কন ও মঞ্চসজ্জা, এবং ব্যবস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা—নিয়ে আগামী মাসে কর্মশালা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT