নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

মিডিয়া ছেড়েছেন শিশুশিল্পী লুবাবা, নেকাব পরেই চলবেন

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪১০ বার দেখা হয়েছে
সিমরিন লুবাবা

সোশ্যাল মিডিয়ায় ‘পাকনা লুবাবা’ নামে পরিচিত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি ও শিশুশিল্পী সিমরিন লুবাবা আর মিডিয়ায় কাজ করবেন না। ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে তিনি নেকাব পরা শুরু করেছেন বলে জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম জেমি।

সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে উঠত শিশুশিল্পী লুবাবার নানা ভিডিও। বয়সের তুলনায় পরিপক্ক কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘পাকনা লুবাবা’ নামে। তবে বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে তাকে দেখা যাচ্ছিল না।

সম্প্রতি জানা গেছে, লুবাবা পুরোপুরি মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন এই শিশুশিল্পী।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বলেন,
‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে যে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।’

তিনি আরও জানান, ধর্মীয় অনুশীলনের মাধ্যমেই লুবাবার মধ্যে এই পরিবর্তন এসেছে।
‘লুবাবা নিয়মিত ধর্মীয় বই পড়ছে, হাদিস পড়ছে। কোরআন খতম দিয়েছে। এসব পড়াশোনা থেকেই সে মনে করেছে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে,’ বলেন জেমি।

আগামী পরিকল্পনার কথাও জানান তিনি। জেমির ভাষ্য অনুযায়ী, আগামী রমজানে লুবাবা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে ভবিষ্যতে কোনো ধরনের প্রচারণামূলক কাজে যুক্ত হলে সেসব কাজও নেকাব পরেই করবেন বলে জানান লুবাবার মা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT