অভিনয় ছেড়ে ধর্মকর্মে তামিম মৃধা, উমরাহ পালনে কাবাঘরে আবেগঘন পোস্ট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ

অভিনয় ছেড়ে ধর্মকর্মে তামিম মৃধা, উমরাহ পালনে কাবাঘরে আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ বার দেখা হয়েছে
Tamim Mridha in Umrah

ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা এখন ধর্মীয় কনটেন্টে মনোযোগী, উমরাহ শেষে কাবাঘরে দাঁড়িয়ে রিজিক ও তৃপ্তি নিয়ে লিখলেন অনুভূতি

অভিনয় ও ইউটিউবের মাধ্যমে পরিচিতি পাওয়া তামিম মৃধা এখন ধর্মকর্মে মনোযোগী হয়েছেন। লম্বা দাড়ি রেখে ইসলামী জীবনাচারের পথে হাঁটছেন তিনি। নিয়মিত ইসলামিক বিষয়ক কনটেন্ট প্রকাশের পাশাপাশি সম্প্রতি সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ সম্পন্ন করেছেন।

মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে তামিম লেখেন, “অনেকে জানতে চান আমার রিজিকের অবস্থা কী। আমি মনে করি, হাঁটা, কথা বলা, ঘুমানো, শান্তি পাওয়া—এগুলোই আমার রিজিক। সেই রিজিক নিয়েই আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না।”

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এখানে আসার তৌফিক দেন।”

চলতি বছরের শুরুর দিকে তামিমের অভিনয় ছেড়ে দেওয়ার খবর শোনা গেলেও তিনি তা আংশিকভাবে অস্বীকার করেছিলেন। তবে এরপর থেকে তাকে আর কোনো অভিনয়ে দেখা যায়নি। বর্তমানে তিনি পুরোপুরি ধর্মীয় চর্চা ও ইসলামিক কনটেন্ট তৈরিতে যুক্ত রয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT