টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থলে তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে টঙ্গী বাজারের কয়েকশ বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা এ বিক্ষোভে অংশ নেন। তারা অভিযোগ করেন, বিআরটি প্রকল্পের কাজ চলাকালে মহাসড়কের পশ্চিম পাশে বিদ্যমান বেইলি ব্রিজ ভেঙে নেওয়ায় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত নতুন বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা জানান, টঙ্গী বাজারই আশপাশের এলাকার মানুষের একমাত্র বড় বাজার। এখানে প্রায় ২৫ হাজার দোকানপাট রয়েছে এবং প্রতিদিন লাখো মানুষের সমাগম হয়। কিন্তু ব্রিজ ভেঙে নেওয়ায় যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে রিকশা ও ভ্যান উড়ালসড়কে চলতে না পারায় পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT