নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

দেশজুড়ে শিক্ষক সংকট নিরসনে আসছে ১ লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে
ntrca
শিক্ষক নিয়োগ ২০২৫

দেশজুড়ে শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে ৩৩ হাজারের বেশি বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক সহকারী শিক্ষক পদ শূন্য। দেশের বেশির ভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি কাটাতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এনটিআরসিএ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। জানা গেছে, আজ ১৬ জুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। আবেদন শুরু হবে ২২ জুন থেকে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

এবারের গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিবন্ধন সনদধারীদের একটি বড় অংশ অংশ নিতে পারলেও কিছু সীমাবদ্ধতা থাকছে। নীতিমালায় বলা আছে, ৩৫ বছরের বেশি বয়সীদের এবং যাদের সনদ তিন বছরের বেশি পুরনো, তারা আবেদন করতে পারবেন না। ফলে দেড় লাখের বেশি নিবন্ধনধারী এবারের নিয়োগের বাইরে থাকবেন। এনটিআরসিএ সচিব জানান, নিয়োগ নীতিমালা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে বাধ্য।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১ লাখের মতো শূন্যপদের বিপরীতে আবেদন আহ্বান করা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, মনোটেকনিক ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণ করা হবে। এনটিআরসিএর নিজস্ব সফটওয়্যার ব্যবস্থায় আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ করা হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়।

এর আগে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হলেও বহু পদ ফাঁকা থেকে গেছে। বিশেষ করে ফেনী, চট্টগ্রাম, হাটহাজারী, ও বিভিন্ন উপজেলায় বছরের পর বছর পদ খালি রয়েছে। শুধু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই প্রায় ৭০ শতাংশ পদ খালি।

২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বাণিজ্য ঠেকাতে নতুন নীতিমালা প্রণয়ন করে। তখন থেকে এনটিআরসিএ মেধার ভিত্তিতে প্রার্থী সুপারিশ করছে। এ জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিন ধাপে উত্তীর্ণ হতে হয়। তারপর ৩৫ বছর বয়স পর্যন্ত বছরে একবার নিয়োগের জন্য আবেদন করা যায়। একজন প্রার্থী ৪০টি প্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পারেন।

এনটিআরসিএ চেয়ারম্যান জানিয়েছেন, ৪ জুন বোর্ড সভায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হয়। এবার ৯০ হাজারের বেশি শূন্যপদের বিপরীতে আবেদন আহ্বান করা হবে। অপ্রয়োজনীয়, নন-এমপিও ও অতিরিক্ত চাহিদার পদ বাদ দেওয়া হয়েছে।

শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, এনটিআরসিএ সময়মতো সুপারিশ দিতে ব্যর্থ হওয়ায় একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদিকে যোগ্য প্রার্থী চাকরির সুযোগ পাচ্ছেন না। তারা এনটিআরসিএকে পূর্ণ কমিশনে রূপান্তরের দাবি জানিয়েছেন।

কারিগরি ও পলিটেকনিক প্রতিষ্ঠানগুলোও ভয়াবহ সংকটে। সরকারি হিসাবেই এসব প্রতিষ্ঠানে ৬০-৭০ শতাংশ পদ খালি। এতে কারিগরি শিক্ষায় মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়েই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আবেদনকারীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স, সনদের মেয়াদসহ অন্যান্য শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT