নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন শুরু ২২ জুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৩৮ বার দেখা হয়েছে
ntrca
শিক্ষক নিয়োগ ২০২৫

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিশাল নিয়োগের মাধ্যমে দেশের শিক্ষা খাতের শিক্ষক সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ১ লাখ ৮২২টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ১১০ জন শিক্ষক।

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২২ জুন দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ১৩ জুলাই পর্যন্ত। আবেদনকারীর বয়স ২০২৫ সালের ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। আবেদন ফি ধার্য করা হয়েছে ১ হাজার টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তি টি পড়তে নিচের লিংকে ক্লিক করুন

6th Teacher Recruitment

অনলাইনে আবেদন ও ফি পরিশোধের নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং এনটিআরসিএ’র ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া রয়েছে।
এখানে ক্লিক করলে তা দেখতে পাবেন।

আবেদন ফরম ও পদভিত্তিক তালিকাও ২২ জুন নিম্নোক্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালও টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে।

www.ntrca.gov.bd

http://ngi.teletalk.com.bd/ntrca/app/

একজন প্রার্থী নিজের বিভিন্ন পর্যায়ের একাধিক নিবন্ধন সনদ থাকলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ ব্যবহার করে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবেন। তবে এবারের নিয়োগে কোনো নারী কোটা থাকবে না।

আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে এবং এনটিআরসিএ প্রকাশিত সম্মিলিত মেধাতালিকায় নাম থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এনটিআরসিএ’র ওয়েবসাইটে ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে দেওয়া হয়েছে।

শিক্ষা খাতে এই নিয়োগকে দেশের তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যারা আগে নিবন্ধন সনদ পেয়েছেন, তাদের জন্য সরকারি সুযোগ-সুবিধাসম্পন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করার পথ খুলে গেলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT