নোটিশ:

আন্তর্জাতিক মঞ্চে বিএনপি: চীন সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে
Screenshot 2025-06-20 143949

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং। এ তথ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান।

চীনে বিএনপির একটি প্রতিনিধি দলের সফরকালে পিপলস গ্রেট হলে সিপিসি ও বিএনপির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল নিজে।

বৈঠকে লি হংঝং বিএনপি প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং আলোচনার শুরুতেই তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

দুই দলের আলোচনায় পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক রূপ পাবে বলে আশাবাদ প্রকাশ করেন সিপিসির এই শীর্ষ নেতা। আঞ্চলিক রাজনীতিতে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT