নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা

ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
- ২২ বার দেখা হয়েছে


২০২৭ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ও নেপাল যৌথভাবে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করবে।
১৬ দল চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ৪১টি ম্যাচ খেলবে চট্টগ্রাম, সিলেট ও কাঠমান্ডুর চার ভেন্যুতে। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।
বাংলাদেশ ২১ জানুয়ারি সিলেটে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত, এরপর হবে সুপার সিক্স। সেমিফাইনাল ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং ফাইনাল ৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম
23 October 2026
এই ধরনের আরও নিউজ






Leave a Reply