নোটিশ:
শিরোনামঃ
ঢাকা দক্ষিণের ২২ খাল নিজস্ব অর্থায়নে পুনঃখননের উদ্যোগ, কোনাপাড়ায় কাজ শুরু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসিতে পাস ৬৪.৭৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা চার মাসে বাংলাদেশের জুতা রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশনা দূরবর্তী অঞ্চলে নিরাপদ অস্ত্রোপচারে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ বাড়ানোর আহ্বান এনআইডি সংশোধনের নামে ফেসবুক-হোয়াটসঅ্যাপে প্রতারণা, নির্বাচন কমিশনের সতর্কতা সম্পাদকীয়: রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের সূচনার চেয়ে নিরাপত্তা ও স্বচ্ছতা বেশি গুরুত্বপূর্ণ রমজান সামনে রেখে খেজুরের শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে নামানোর সিদ্ধান্ত রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি, অনুমোদন ও পরীক্ষা এখনো বাকি সম্পাদকীয়: ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সুলভ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে

শ্রীবরদী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ফরহাদ আলী

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে
ছবি সংগ্রহ

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মো. ফরহাদ আলী। বুধবার (২ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ফরহাদ আলী ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা ক্যাডার) এর মাধ্যমে ১৯৯৬ সালে ফেনীর পরশুরাম সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। শ্রীবরদী সরকারি কলেজ তাঁর পঞ্চম কর্মস্থল হলেও ২০০৯ সাল থেকে তিনি এ কলেজেই কর্মরত। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে করতে কলেজটি হয়ে উঠেছে তাঁর নিজের মতো একটি প্রতিষ্ঠান।নতুন দায়িত্ব নিয়ে অনুভূতি জানিয়ে অধ্যাপক ফরহাদ আলী বলেন, “শিক্ষা ক্যাডারে সবারই সুপ্ত বাসনা থাকে অধ্যক্ষ হওয়ার। আমি হতে পেরেছি—এটা আমার জন্য আনন্দের। আগেও মেলান্দহ সরকারি কলেজে দেড় বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যতদিন এই কলেজে থাকব, নিজের প্রতিষ্ঠান মনে করেই উন্নয়নের চেষ্টা করব।”

কলেজ সূত্রে জানা গেছে, অধ্যাপক ফরহাদ আলী আগামী সোমবার অধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্বে যোগ দেবেন। তাঁর এ নিয়োগে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ প্রকাশ পাওয়া গেছে। অনেকেই আশা করছেন, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT