স্পেনে অভিবাসন-বিরোধী ভক্সের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন সাংসদ রুফিয়ান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ইবি শিক্ষিকা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা

স্পেনে অভিবাসন-বিরোধী ভক্সের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন সাংসদ রুফিয়ান

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার দেখা হয়েছে

স্পেনের রাজনৈতিক অঙ্গনে যখন কট্টর-ডানপন্থী দল ভক্স (Vox) তাদের নতুন অভিবাসন-বিরোধী মনোভাব প্রকাশ করে, তখন সংসদের বামপন্থী দল ‘এস্কেরা রিপাবলিকানা’ (ERC)-এর সাংসদ গাব্রিয়েল রুফিয়ান শক্তিশালী ও তীক্ষ্ণ প্রতিবাদ জানান।

ভক্স দলের পার্লামেন্টারি মুখপাত্র পেপা মিয়ান সম্প্রতি ঘোষণা করেন, স্পেনে বসবাসরত প্রায় ৮ মিলিয়ন অভিবাসী এবং তাদের সন্তানদের বহিষ্কারের পরিকল্পনা রয়েছে তাদের। এই দাবির উত্তরে রুফিয়ান সংসদে বলেন, “তারা বলছে ৮ মিলিয়ন অভিবাসী এবং তাদের সন্তানদের বহিষ্কার করবে। কিন্তু লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসকেও কি? আমার মনে হয় না। শেষ পর্যন্ত, তারা এত মানুষকে বহিষ্কার করতে পারবে না কারণ সেইসব মানুষকেও তো কাজ করতে হবে।”

এই বক্তব্যে রুফিয়ান ফুটবল তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়সের নামের মাধ্যমে স্পেনের বাস্তবতা তুলে ধরেন। উভয় ফুটবল তারকা অভিবাসী পরিবারের সন্তান এবং স্পেনের জাতীয় দলকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করছেন।

রুফিয়ান আরও বলেন, “একটি দেশ গড়ে তোলা যায় না তাদের বাদ দিয়ে, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম ও সম্মানের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বৈচিত্র্য কোনো হুমকি নয়, বরং দেশের অন্যতম বড় সম্পদ।”

স্পেনে প্রায় ৮০ লাখ অভিবাসী ও তাদের বংশধর বসবাস করছেন, যাঁরা দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তবে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় এই জনগোষ্ঠীকে কেন্দ্র করে উগ্র জাতীয়তাবাদী মতাদর্শ জোরালো হয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, অভিবাসন-বিরোধী রাজনীতি স্বল্পমেয়াদে কিছু ভোটে লাভ করতে পারে, কিন্তু তা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং স্পেনের বহুজাতিক সত্তার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়।

স্পেনের সামাজিক বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি দেশটির গণতান্ত্রিক ও সামজিক সহিষ্ণুতার এক পরীক্ষাও বটে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT