চীনা প্রতিষ্ঠান এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

চীনা প্রতিষ্ঠান এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) চীনের ওই প্রতিষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটটির ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি ও অধ্যাপক চুয়ানসিও লুও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি জ্ঞান ও গবেষণা বিনিময়ের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT