শেরপুরে শ্রীবরদী থানা পরিদর্শনে পুলিশ সুপার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

শেরপুরে শ্রীবরদী থানা পরিদর্শনে পুলিশ সুপার

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

শেরপুর জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শ্রীবরদী থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। বুধবার (২ জুলাই) সকালে থানায় পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে একটি চৌকস পুলিশ দল।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা ও অস্ত্রাগারসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যালোচনা করেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করে পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলার তদন্তে গুণগত মান বৃদ্ধির নির্দেশনা দেন। পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল লতিফ মিয়াসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT