শেকৃবিতে ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদে প্রথম দিনেই ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপের আভাস তারেক রহমানের বক্তব্যে শুরু হচ্ছে নতুন সংসদ, আজই স্পিকার নির্বাচন! বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো ইরান! যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি স্পেনের বড় ধাক্কা ইসরায়েলকে, রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার সংসদ কক্ষে স্পিকারের আসনের ওপরে বসলো কালেমা তাইয়্যেবা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ খামেনি নিহতের এক সপ্তাহ পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা

শেকৃবিতে ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’

মোহাম্মদ ফাহিম ফয়সাল, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা আয়োজন করছে ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’।

২ জুলাই (বুধবার) শেকৃবি ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

প্রতিযোগিতা দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি-১-এ ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং অভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে লেখা আহ্বান করা হয়েছে। ক্যাটাগরি-২-তে ‘জুলাই গণঅভ্যুত্থান-বিষয়ক আলোকচিত্র’ জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ক্যাটাগরি-১-এ সেরা ৩ জন এবং ক্যাটাগরি-২-এ সেরা ৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য থাকবে বিশেষ শুভেচ্ছা উপহার। ২২ জুলাই, ২০২৫ এর মধ্যে নির্ধারিত বিষয়ের উপর লেখা ও আলোকচিত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবির সেক্রেটারি মেহেদী নাঈম বলেন, ‘৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, যখন গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শাসকের পতনে জনতার বিজয় নিশ্চিত হয়। এ ঐতিহাসিক ঘটনার স্মৃতি নবপ্রজন্মের মাঝে জাগ্রত রাখতে আমরা আয়োজন করছি ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা’। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং আমাদের মুক্তি আন্দোলনের গৌরবময় পাঠ। আমরা বিশ্বাস করি, ইতিহাস ধারণ করেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়। জুলাইয়ের শহীদ ও আহত ভাই-বোনদের স্মৃতি ও ত্যাগের মহিমায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের এই ছোট পদক্ষেপ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT